মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে দম্পতি সমাবেশ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও দম্পতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পুষ্টি সন্বয় কমিটির আয়োজনে জানো প্রকল্পের সহযোগিতায় বুধবার (০২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে হতে বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও দম্পতি সমাবেশে মিলিত হয়।

স্বাস্থ্য পরিদর্শক আল-আমিন রহমানের সঞ্চালনায় উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে অতিথি হিসাবে পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদা তাসনিম হিমি, জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পোরশিয়া রহমান, উপজেলা ম্যানেজার মইন উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্স ও জানো প্রকল্পের কর্মকর্তাসহ নবজাতক শিশু, মা ও দম্পতিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit