শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কম্পিউটারের দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্স হৃদয় ধরা খেলেন ভারতে যাওয়ার সময়

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘ভুয়া’ পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ভারতে যাওয়ার সময় হৃদয় নূর (২২) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক গ্রেপ্তার হয়েছে। জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের হাতে সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর হৃদয় পুলিশকে জানিয়েছে, কম্পিউটারের দোকান থেকে তিনি এ পুলিশ ক্লিয়ারেন্স বানিয়েছিলেন। হৃদয় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরের হামদু মিয়ার ছেলে। ক্রোয়েশিয়া যাওয়ার জন্য সেখানকার দূতাবাসে সাক্ষাতকার দিতে ভারতে যেতে সে আখাউড়ায় আসে।  

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এস. আই দেওয়ান মোর্শেদুল হক জানান, অন্যান্য সাধারন যাত্রীর মতো ওই যুবকও ভারতে যেতে বন্দরে আসে। কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহ হয়। পরীক্ষা করে দেখা যায় যে পুলিশ ক্লিয়ারেন্সের কাগজটি ভুয়া। পরে সে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কোনো কম্পিউটারের দোকান থেকে সে এটা বানিয়েছিলো। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ইমিগ্রেশন পুলিশ একজনকে আটক করে তাদের হাতে তুলে দেয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিবি পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:০০ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit