শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নোয়াখালীতে সাবেক মেয়র হারুনের নেতৃত্বে বিএনপির জনসমাবেশ 

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনকালে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা–নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদের অনুসারীরা।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নেতাকর্মিদের ওপর হামলা ও সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, জেলা বিএনপির ব্যানারে একই দিন সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে পৃথক জনসমাবেশ কর্মসূচি পালন করা হয়।    
জনসমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ বক্তৃতা করেন।  তিনি বলেন, অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  এ সময় তিনি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মিথ্যা মামলায় কারাগারে থাকা দলীয় নেতাকর্মিদের মুক্তির দাবি জানান।  

এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফেজ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, নোয়াখালী শহর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নোয়াখালী শহর যুবদলের  যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াদুদ বাবলু, নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রনি সারোয়ার উপস্থিত ছিলেন।   

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit