সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

চৌগাছার উজ্জ্বল হোসেনের ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার কৃতি সন্তান উজ্জ্বল হোসেন ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইংল্যান্ডের লিংকনস ইন থেকে এই ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭ জুলাই ইংল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৬ টায় লিংকনস ইন-র ট্রেজারারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রির সনদ গ্রহণ করেন তিনি। উজ্জ্বল হোসেন উপজেলা ফুলসারা ইউনিয়নের কোটালীপুর গ্রামের আব্দুল হামিদ ও আনোয়ারা বেগমের ছেলে ।

২০১২ সালে হাইকোর্ট বিভাগের কাজ করার পারমিশন পরীক্ষায় কৃতকার্য হয়ে সেখানে কাজ শুরু করেন। হাইকোর্টে প্রাকটিস চলাকালীন তিনি ইংল্যান্ডের বার স্টান্ডার্ড বোর্ডে (বিএসবি) আবেদন করেন। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিংকনস ইন এর সদস্যপ্রাপ্ত হন এবং ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

উজ্জ্বল হোসেন জানান, তিনি সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। মাড়–য়া ইউছুপ আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি ও সলুয়া আদর্শ কলেজ থেকে ২০০১ সালে এইসএসসি পাস করেন। ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে অধ্যয়ন শেষে এলএলবি অনার্স এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর যশোর আইনজীবী সমিতির সদস্য হয়ে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আইনজীবী হিসেবে কাজ করেন।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit