সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এসময় আরও আহত হয়েছে অন্তত ২০০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার প্রদেশের বাজাউর জেলায় এই বোমা হামলার ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) জনসভায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বাজাউর জেলার জরুরি বিভাগের কর্মকর্তা সাদ খান বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক গভর্নর হাজি গোলাম আলী এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে, আমরা হাসপাতালে যে কয়জনকে পেয়েছি তার মধ্যে ৩৯ জন নিহত, আহত ১২৩ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।’ 

এই হামলায় জেইউআই-এফ এর শীর্ষস্থানীয় নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় কয়েকজন সাংবাদিকও এই হামলায় আহত হয়েছেন। 

এদিকে, বাজাউর জেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল খান বলেছেন, হামলায় নিহতের সংখ্যা ৪৫ জন। তিনি জানিয়েছে, আহতের সংখ্যা ১৫০ জন। আহতদের বাজাউর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। 
 
রহিম শাহ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সব মিলিয়ে পাঁচ শতাধিক লোক জমিয়ত উলেমা ইসলাম-ফজলের জনসভায় যোগ দিয়েছিলেন। যখন বিস্ফোরণ ঘটে তখন সভায় একজন ধর্মীয় বক্তা বক্তব্য রাখছিলেন।’ 

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit