বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

মনিরামপুর পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৩৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম ও জামায়াতের তিন কর্মীকে আটক করেছে। জামায়াতের আটক তিন কর্মী হলেন চিনাটোলা বাজারের পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মনি, রাজগঞ্জের শরিফুল ইসলাম ও রোহিতার মনির হোসেন। তবে অভিযোগ রয়েছে আটককৃতদের বিরুদ্ধে নতুন কোন মামলা না থাকলেও পুলিশ আটকের পর পুরাতন নাশকতার মামলায় আসামি করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, গতকাল রোববার দুপুর দেড়টার দিকে পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম পৌরশহর থেকে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দূর্গাপুর মোড়ের কাছে পৌছলে পুলিশ তাকে আটকের জন্য ধাওয়া করে। এ সময় খায়রুল দৌড়াতে গিয়ে রাস্তার খাদে পড়ে আহত হন। পুলিশ সেখান থেকে তাকে আটকের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা শেষে পুলিশ খায়রুল ইসলামকে থানায় নিয়ে যান।

এছাড়াও শনিবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীকে আটক করে। গতকাল রোববার দুপুরের পর খায়রুলসহ চারজনের বিরুদ্ধে পুরাতন একটি নাশকতার মামলায় আসামি করে আদালতে চালান দেয়। এ সময় জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। কোন মামলা ছাড়াই আটক করার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়ে থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, সরকার বিরোধী আন্দোলন দমন করতে পুলিশ নিরীহ নেতাকর্মীদের আটক করছে। তবে এ অভিযোগ অস্বীকার করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, সুনিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চার জনকে আটক করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit