মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়ালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচী জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত জুয়েল ওই বাড়ির কামাল হোসেনের ছেলে। পরে স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। স্থানীয়দের ভাষ্য, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন। প্রায় এক মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে পারিবারিক মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচী জেসমিনের মুঠোফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন।

এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জুয়েল দেশে আসলে পরিবারের সদস্যদের অগোচরে ওই ঘনিষ্ঠতা বাড়ে। কিন্ত জুয়েল দেশে ফেরার পর পরিবার থেকে তার বিয়ের জন্য পাত্রী ঠিক করা হয়। মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচীর ঘরে গেলে জেসমিন তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান। এ বিষয়ে জানতে জেসমিন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ আরও বলেন, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এরপর আর তিনি থানায় আসেননি।

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit