সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মানুষকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম কুর্শা ডাঙ্গাপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম কুর্শা ডাঙ্গাপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, প্রভাষক আমিনুর ইসলাম, বাজার মসজিদের খতিব আশরাফ আলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit