শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় বন্যা দুর্গতদের জন্য ৬টি পয়েন্টে ওএমএস-এর চাল ও আটা বিক্রি শুরু।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬০ Time View
​জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ​খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যা দুর্গত ও নিম্নআয়ের মানুষের সহায়তায় খোলা বাজারে  (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ​বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা হাসপাতাল গেইটস্থ ডিলার পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য কার্যালয়ের তদারকি কর্মকর্তা অরুন কান্তি পাল, সংশ্লিষ্ট ডিলার রবিউল ইসলাম এবং সুবিধাভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ​খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভার সর্বমোট ৬টি নির্ধারিত পয়েন্টে এই ওএমএস পণ্য বিক্রি করা হবে।

প্রতিদিন আবর্তনশীলভাবে (রোটেশন অনুযায়ী) ২টি পয়েন্টে চাল ও আটা বিক্রি চলবে। প্রতিটি পয়েন্টে প্রতিদিন ১ মেট্রিক টন চাল এবং ৫০০ কেজি আটা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। একজন ভোক্তা সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে আড়াই কেজি আটা ক্রয় করতে পারবেন। এই সহায়তা কার্যক্রম আগামী আগস্ট/২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

​নির্ধারিত বিক্রয় কেন্দ্রসমূহ: মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আলিশান ভাতঘরের পাশে মুসলিম পাড়া,চৌধুরীঘাট ইসলামপুর, মাটিরাঙ্গা পৌরসভা গেইট।

মাটিরাঙ্গা  উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ বলেন,”সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও কম আয়ের মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন, সে লক্ষ্যেই সরকার এই বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। কোনো ধরনের অনিয়ম ছাড়া সঠিক দামে এবং সঠিক মাপে দুর্গত মানুষের হাতে চাল ও আটা পৌঁছে দিতে আমরা সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit