মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ঐতিহাসিক ইসলামী মহা-সমাবেশ সফল করতে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মহা-সমাবেশ বাস্তবায়ন কমিটি।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের ফুড-পেস্তা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এছাড়াও বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে হেজবুত তওহীদকে ঈমান বিধ্বংসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তা নিষিদ্ধের দাবিতে আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহা-সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা মহা-সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।তে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা 

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit