বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছেন।

তার পরিবারের সদস্যরা জানান, কয়েকবার বমি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় গুরুতর অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শয্যাশায়ী রয়েছেন।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশের একজন প্রবীণ রাজনীতিক ও আইনজীবী। ২০০৭ সালে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে, তাঁর পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩.০৭.২০২৬/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit