বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জয়পুরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ। রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, রাজা চৌধুরী সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা,দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু,সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের যেকোনো নৈরাজ্য কঠোর হাতে প্রতিরোধ করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit