শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলায় ২ দূর্বৃত্ত আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৭৩৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ।  আটক দুই দুর্বৃত্ত হলেন  মাহাফুজ মিয়া (৭০) ও সুমন (২৯)। তারা সম্পর্কে পিতা ও পুত্র। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই দ্রত বিচার আইনে মামলা নিয়েছে পুলিশ। 

উল্লেখ্য শুক্রবার (২৮) সন্ধ্যায় দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এক নারী কর্মচারী ডাক্তারের ভিজিট চাইলে সুমন তাকে লাঞ্ছিত করে। পরে সুমনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে ওই নারী কর্মচারীকে তুলে নিতে আসে। এসময় খবর পেয়ে  কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল ছুটে এসে বাধা দিলে তার ওপর হামলা চালায়। 

খবর পেয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে তারা দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার দুই মূলহোতাকে আটক করে। এ ব্যাপারে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন আটককৃত মামলাসহ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit