মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বাণিজ্য মেলার মাঠে নয়, আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৮ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মাঠ পরিদর্শনে আসে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন টিম।

মাঠ পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশে করতে পারছেন না তারা। তাই বিকল্প ভেন্যু হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে। প্রায় পাঁচ লাখ নেতাকর্মীর আয়োজন হবে শান্তি সমাবেশে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশ নেবেন তিন সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী।

বিকেল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের অফিসে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সাচ্চু। কয়েক দিন ধরে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের সমাবেশের দিন ও ভেন্যু নিয়ে চলে নাটকীয়তা। দুদলই বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশের ঘোষণা দেয়। বিএনপি নয়পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে যানজটের আশঙ্কায় নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে দলটিকে সমাবেশের জন্য গোলাপবাগের মাঠ দেখার পরামর্শ দেয়া হয়েছিল। সেই সঙ্গে আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়াম (ব্যায়ামারগার) মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করতে বলা হয়। 
 
পুলিশের আপত্তির কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এর কিছুক্ষণ পরই যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেয়ার ফলে তারা আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে পূর্বঘোষিত সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। তবে মাঠ সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শান্তি সমাবেশ।
 
শেষ পর্যন্ত আওয়ামী লীগ বায়তুল মোকাররম এলাকায় সমাবেশের ঘোষণা দিলো। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার মহাসমাবেশ করতে আবারও ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit