রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

শিক্ষা উপকরণ দিলেন দুর্গাপুরের রিকশাচালক তারা মিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৭০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরের মানবতার ফেরিওয়ালা রিকসাচালক তারা মিয়া অসহায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। বুধবার দুপুরে ২নং দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ তরা হয়।

এ উপলক্ষ্যে মাদ্রাসা চত্বরে শিক্ষা উপকরণ বিতরণকালে অন্যদের মধ্যে মাদ্রাসাশিক্ষক নুর মোহাম্মদ, অভিভাবক মো. আমীর উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্গাপুর পৌরসভার মুজিব নগর আবাসন এলাকার অসুস্থ নারায়ন দাসকে চিকিৎসার জন্য নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন।

রিকশাচালক তারা মিয়া যুগান্তর কে বলেন, দীর্ঘ আট বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের এই উপকরণ বিতরণ করছি। মাদরাসায় কিছু হতদরিদ্র শিক্ষার্থী আছে জানতে পেরে সেখানে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করতে আমার ভালো লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এভাবেই সহযোগিতা করতে পারি।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit