সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সতর্ক করেছে যে, তাদের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত করে রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

যুক্তরাজ্যের জাতিসংঘের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তা এমনটাই ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন। তিনি আরও বলেন, ব্রিটেনের কাছে তথ্য ছিল যে, রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করেছে। গত সপ্তাহে বেসামরিক জাহাজ এবং সামুদ্রিক মাইনগুলোতে সম্ভাব্য রাশিয়ার আক্রমণের বিষয়ে একই রকম সতর্কতা দিয়েছিল হোয়াইট হাউস।

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit