মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

আদেশ অমান্য করে আন্দোলন, জরিমানার মুখে গ্রেটা থুনবার্গ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই। সেদিন সুইডেনের দক্ষিণাঞ্চলের মালমো শহরে একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। কিন্তু পুলিশ তাকে আন্দোলনস্থল ত্যাগ করার নির্দেশ দিলেও, তিনি সেখানে থেকে যান। এ কারণে তাকে জরিমানা করা হয়।

 ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেটা জানান, তিনি সেই আন্দোলনের অংশ ছিলেন এবং পুলিশের আদেশ অমান্য করেছেন। তবে দাবি করেন, তিনি পরিস্থিতির কারণেই পুলিশের আদেশ অমান্য করে ঘটনাস্থলে থেকে যান। তবে জরিমানার বিষয়টিকে ‘বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করেন।
 
গ্রেটা থুনবার্গ আদালতকে বলেন, ‘আমি যা করেছি তা যুক্তিসঙ্গত। আমি বিশ্বাস করি যে, আমরা আমাদের জীবন, স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে এক ধরনের জরুরি অবস্থার মধ্যে আছি। অসংখ্য মানুষ এবং সম্প্রদায় দীর্ঘ এবং স্বল্প মেয়াদে বিপদের মুখে রয়েছে।’

তবে আদালতের আদেশে গ্রেটাকে জরিমানা দিতে বলা হয়। আদেশে বলা হয়, গ্রেটা তার আয়ের ওপর ভিত্তি করে জরিমানা দেবেন। তবে ঠিক কী পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে, তা জানা যায়নি। উল্লেখ্য, ঘটনার দিন মালমো বন্দরের কাছের একটি সড়ক অবরোধ করেছিলেন গ্রেটা এবং অন্যান্য আন্দোলনকারীরা। পথটি ধরে মালমো বন্দরে খালাস করা জ্বালানি তেল বহনকারী ট্রাক চলাচল করে থাকে।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit