মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ৪ বছর বয়সি এক শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন, উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজি চালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও সাব্বিরের মা সালমা (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওইদিন সকালে সিএনজিটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। একই সঙ্গে মোটরসাইকেলটিও রাণীনগরের অভিমূখে রওনা দেয়। পথে মধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া জোরা ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেল অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ বাঁধে।
এ সময় সিএনজিটি যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে সিএনজির যাত্রী, চালকসহ ৫ জন ও মোটরসাইকেল চালক আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুত্বর আহত সিএনজি চালক লেবু, সিএনজির যাত্রী শিশু হুমাইরা ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমের অবস্থা আশঙ্কাজনক হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়। আর উন্নত চিকিৎসার জন্য সিএনজি চালক লেবু ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit