শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে দুটি পৃথক অভিযানে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে ও সোমবার সকালে সদর থানার জেলখানা মোড় ও শিবপুর থানার ইটাখোলা মোড়ে অভিযান চালিয়ে এসব মাদক, গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া খানার তুতুরবিল এলাকার মীর আহাম্মদ এর ছেলে আবুল বাশার (৪৮) ও কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেক এর ছেলে আলামিন মিয়া (২৪)।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার তরোয়া জেলাখানা মোড়ের মিনার মসজিদের পূর্বপাশে মোটরসাইকেলসহ আবুল বাশারকে আটক করা হয়। এসময় তার দখল হতে  ৩৫০০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।

অপরদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর মডেল থানার মুনসেফেরচর ইটাখোলা এলাকার ধানসিঁডি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজাসহ  ১টি পিকআপ গাড়ি ড্রাইভার মো: আলামিন মিয়াকে আটক করে ডিবি পুলিশের  একটি দল। ইয়াবা ও মাদকসহ আটক দুইজনের বিরুদ্ধে সদর ও শিবপুর থানায় মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit