শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

নওগাঁয় শিশু অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নাবালিকা শিশু অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক আলমগীর হোসেন (২৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সোমবার ভোর রাতে জেলার পত্নীতলা উপজেলার খরসিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আলমগীর ধামুইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আজিজের ছেলে।

সোমবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৬ জুলাই রাতে ভিকটিম (১৩) কে তার বাড়ী থেকে ধর্ষক আলমগীর নাবালিকা শিশু ভিকটিমকে অপহরণ করে ধামুইরহাট উপজেলার দেবীপুর গ্রামস্থ রাস্তার পার্শ্বে নিয়ে গিয়ে সেখানে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

পরবর্তীতে গত ১৭ জুলাই ভিকটিমের বাবা জয়নাল আবেদীন আলমগীর ও তার বন্ধু সোহাগের বিরুদ্ধে ধামইরহাট থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল সোমবার রাতে আসামী আলমগীরকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা হতে তাকে গ্রেফতার করে। পরে গ্রেপ্তার আসামীকে ধামইরহাট থানায় সোপর্দ করা হয়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাহাউদ্দিন ফারুকি জানান, আসামী আলমগীর হোসেনকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit