সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

স্পেন নির্বাচনে রক্ষণশীলদের জয়, তবে ঝুলে গেছে সংসদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ স্পেনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। তবে নির্বাচনে দক্ষিণপন্থি রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) পেয়েছে ৩৩ দশমিক এক শতাংশ ভোট। আর বর্তমান প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওজেড) ৩১ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে। 

আসনের হিসাবে ৩৫০ সদস্যের নিম্নকক্ষে পিপি পেতে চলেছে ১৩৬টি এবং পিএসওজেড ১২২টি আসন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭৬টি আসন। ফলে ঝুলে গেছে দেশটির সংসদের ভাগ্য। এই অবস্থায় যারাই ক্ষমতায় আসবে, তাদের ছোট দলের সঙ্গে জোট করতে হবে। 

ইতোমধ্যেই অতি দক্ষিণপন্থি ভিওএক্স জানিয়ে দিয়েছে, তারা পিপি’র সঙ্গে জোট বাঁধতে তৈরি। তাদের কাছে ৩৩টি আসন আছে। তারপরেও সাতটি আসন কম পড়ছে।

যদি অতি দক্ষিণপন্থি ও তৃতীয় কোনও দলের সঙ্গে জোট বেঁধে পিপি সরকার গঠন করে, তাহলে ১৯৭০ সালের পর আবার অতি-দক্ষিণপন্থিরা সরকারের অংশ হবেন।

সমাজবাদীদের সমর্থন করছিল ১৫টি বামপন্থি দলের জোট। তারা ৩১টি আসন পেয়েছে। ফলে সমাজবাদী ও বামপন্থি মিলিয়ে ১৫৩টি আসন হচ্ছে।

ছোট দলগুলো মূলত আঞ্চলিক পার্টি। এর আগে দু’টি ক্যাতালান স্বাধীনতাপন্থি দল প্রধানমন্ত্রী স্যাঞ্চেজকে সমর্থন জানিয়েছিল। তাদের শক্তি এবার আগের তুলনায় কমেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কিংমেকারের ভূমিকা নিতে পারে। স্যাঞ্চেজ আবার প্রধানমন্ত্রী হতে চাইলে তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ এবং পিপি’র নেতা  দুজনেরই দাবি তারা জিতেছেন। পিপি নেতা ফেইকো বলেছেন, “যে দল সবচেয়ে বেশি আসন জিতেছে, তাদের নেতা হিসাবে আমার সরকার গঠনের চেষ্টা করা উচিত বলে আমি মনে করি।”

দলের সদরদফতরে এসে স্যাঞ্চেজ বলেছেন, তারাই জিতেছেন। কারণ, গতবারের তুলনায় তার দল বেশি ভোট ও আসনে জিতেছে। দক্ষিণপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা গত চার বছর ধরে সব প্রগতিশীল কর্মসূচির বিরোধিতা করেছে।

এই ভোট হওয়ার কথা ছিল ডিসেম্বরে। কিন্তু স্যাঞ্চেজ তা এগিয়ে এনেছিলেন, কারণ, পুর নির্বাচনে বামপন্থিরা শোচনীয় ফল করেছিল। এভাবে তিনি বিরোধীদেরও বিপাকে ফেলতে চেয়েছিলেন। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit