শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

চার্লি চাপলিন কন্যা জোসেফিন আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : মারা গেছেন ব্রিটিশ অভিনেতা, পরিচালক, সুরকার চার্লি চ্যাপলিনের মেয়ে অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন। গত ১৩ জুলাই ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেচেন এই অভিনেত্রী। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে জোসেফিনের মৃত্যু হয়েছে। তিনি চ্যাপলিনের আট সন্তানের মধ্যে তৃতীয়। ১৯৫২ সালে চার্লি চ্যাপলিনের সঙ্গে লাইমলাইট সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়া বেশ কিছু বিখ্যাত সিনেমায় অভিনয় করেন তিনি।

১৯৭২ সালে পিয়ার পাওলো পাসোলিনির পুরষ্কারজয়ী সিনেমা দ্য ক্যান্টাবেরি টেলস এ দেখা গেছে জোসেফিনকে। একই বছরে আরেক বিখ্যাত সিনেমা ‘এসকেপ টু দ্য সান’-এ অভিনয় করেছেন তিনি যেখানে ছিলেন বিখ্যাত অভিনেতা লরেন্স হার্ভি।

১৯৮৪ সালে কানাডিয়ান ড্রমা দ্য বে বয়- তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জোসেফিন। সর্বশেষ হেমিংওয়ে টিভি সিরিজে দেখা গেছে এই গুণী অভিনেত্রীকে।

জোসেফিনের তিন সন্তান চার্লি, আর্থার ও জুলিয়েট সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit