শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

অর্থপাচার মামলায় বেকসুর খালাস পেলেন শাহবাজ শরীফ ও তার ছেলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজ অর্থপাচারের একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।  

প্রধানমন্ত্রী ও তার ছেলে ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও কয়েকজন খালাস পেয়েছেন।  তারা হলেন- নুসরাত শেহবাজ (প্রধানমন্ত্রীর স্ত্রী), জাভেরিয়া আলি (প্রধানমন্ত্রীর মেয়ে), মুহাম্মদ উসমান, মাসরুর আনওয়ার, শোয়াইব কমর, কাসিম কাইয়ুম, রশিদ কারামাত, আলি আহমেদ ও নিসার আহমেদ। 

তবে এ মামলায় পলাতক প্রধানমন্ত্রী শাহবাজের মেয়ে রাবিয়া ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্তরা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে এনএবির অক্ষমতার ওপর ভিত্তি করে খালাস চেয়ে পিটিশন দায়ের করেছিলেন। এনএবির তদন্তকারীরাও নিশ্চিত করেছেন যে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুতে সংরক্ষিত রায় ঘোষণার সময় আদালত বলেছিল যে, অভিযুক্তদের খালাস দেওয়া ছাড়া তাদের আর কোনও উপায় নেই, কারণ এনএবি বলেছে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত নয়।  ২০১৮ সাল থেকে শাহবাজ শরীফের বিরুদ্ধে রেফারেন্স উত্থাপন করা হয়েছে। ২০২০ সালের আগস্টে তিনি যখন জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা, তখন এই মামলা গতি পায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit