সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পথঘাট বন্ধ করে রাস্তায় নামলে বিপদ আরও বাড়বে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এম এ মান্নান বলেন, তরুণরা দেশের সম্পদ, জাতির সম্পদ; অথচ তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে মারামারি করে, বিশ্ববিদ্যালয়ে মারামারি করে। এটা দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয়।

তরুণদের বিকশিত হওয়ার জন্য সব সুযোগ আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার তরুণদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। তারা যাতে উদ্যোক্তা হতে পারে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যে সরকার সব ব্যবস্থা করছে।

প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নয়ন বলতে বোঝে সুপেয় পানি, নিরাপদ খাদ্য ও সুন্দর জীবন। তারা গণতন্ত্র বা মানবাধিকারের মতো কঠিন ব্যাপার বোঝে না বলেও এ সময় উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী।
মান্নান বলেন, ‘আমি প্রতিমাসে দুবার গ্রামে যাই। গ্রামের মানুষের পছন্দের তালিকায় আছে জীবনের মৌলিক চাহিদা। গণতন্ত্র বা মানবাধিকারের মতো কঠিন ব্যাপার তারা বোঝেন না।’
 
দেশের উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের কথা বলতে গেলে উদাহরণস্বরূপ বলা যায়, এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে আর ফেরিতে ওঠা লাগে না। এটি অনেক বড় একটি পাওয়া। অন্যদিকে পদ্মা সেতু বা কমিউনিটি ক্লিনিকের মতো উন্নয়ন মানুষের হাতের নাগালে সেবা পৌঁছে দিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit