বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দুপুর বা রাতের খাবারের পর চা খান?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অফিসে কাজের চাপ দূর করতে বা আড্ডায় চা ছাড়া জমে ওঠে না। তবে অনেকেই আছেন যাদের পেট ভরে কিছু খাওয়ার পরপরই এক কাপ গরম চা না হলে হয় না। আসলে, পেট ভরা থাকলে বা ভারী খাবারের পর অনেকের ঘুম ঘুম ভাব হয় কিংবা আলস্য চলে আসে। তাই এই আলস্য দূর করতে কেউ এক কাপ চা নেন।

দুপুর বা রাতের খাবার খাওয়ার পর চা পান কী ঠিক?

দুপুর বা রাতের খাবার খাওয়ার পর চা খাওয়া এটা কী আদৌও স্বাস্থ্যসম্মত? বিশেষজ্ঞরা বলছেন, একেবারেই নয়। রাতের বা দুপুরে যে সময়েই হোক না কেন, ভারী খাবার খাওয়ার পর চা খাওয়া করা ক্ষতিকর।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে। চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমে সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়।

উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওার পর চা খাবেন না

বিশেষত উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা খেলে তা বিপাক প্রক্রিয়া ও হজমের মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। আর হজমের সমস্যা হওয়া মানেই শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হওয়া। এতে একসময় শরীর অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে থাকে।

হজম প্রক্রিয়া ব্যহত হয়

প্রোটিনজাতীয় খাবারের পর চা গ্রহণ করলে খাদ্য হজমের প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয় এবং তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তবে এ সমস্যা শুধু দুপুরের খাবার কিংবা রাতের খাবার গ্রহণ করলেই হবে সেটি নয়, অন্যান্য সময়ও যদি উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান, যেমন মাংসের কাবাব কিংবা মাংস দিয়ে তৈরি এমন কিছু খাওয়ার ঠিক আগে কিংবা ঠিক পরেই চা খেলে একই ধরনের বিপত্তি হবে। মাংস ও মাছের মধ্যে উচ্চ মাত্রার প্রোটিন থাকে। তবে মাংসের সঙ্গে চা খেলে সমস্যাটা বেশি হচ্ছে। আবার চায়ের ক্ষেত্রে অতিরিক্ত ট্যানিনের উপস্থিতির কারণে শুধু লিকার চায়ের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়।

কখন চা খাওয়া উচিত

খাবারের অন্তত এক ঘণ্টা পর চা খান। তবে কারো কারো ক্ষেত্রে প্রোটিন বা আমিষযুক্ত খাবারের সঙ্গে চা পানের কারণে তেমন কোনো সমস্যা দেখা না দিলেও অপুষ্টি তাদের ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে। তাদের শরীর প্রয়োজনীয় মিনারেল থেকে বঞ্চিত হতে থাকে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit