বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁয় শুদ্ধাচার পুরস্কার পেলেন উপসহকারী কৃষি অফিসার আরেফীন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার মোঃ মেসবাউল আরেফীন জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার   দুপুরে নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ পুরস্কার প্রাপ্ত হন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের আওতাধীন উপজেলা কৃষি কর্মকর্তা একজন, উপসহকারী কৃষি অফিসার একজন, অফিস স্টাফ তিন জনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০২১’ অনুযায়ী বিভিন্ন সূচক বিবেচনায় প্রথম স্থান অধিকার করায় তারা শুদ্ধাচার পুরস্কার-২০২৩ লাভ করেন।
কৃষি সম্পসারণ অধিদপ্তর, নওগাঁ খামারবাড়ির উপ-পরিচালকের অফিস সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের আওতাধীন উপজেলা কার্যালয়ের মধ্য থেকে সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, নওগাঁ সদর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার মেসবাউল আরেফীন ও জেলা কার্যালয়ের গুদাম রক্ষক আসমত আলী, নিরাপত্তা প্রহরী বিষ্ণুপদ দেবনাথ ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, মান্দায় কর্মরত নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলামকে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়। এতে কর্মকর্তাদের মধ্যে কাজের গতি বাড়ে, দায়িত্ব পালনে সচেষ্ট হন। 
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঞ্চলিক পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ প্রাপ্ত অত্র দপ্তরে কর্মরত জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ কে এম মঞ্জুরে মাওলাকে সম্মাননা প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit