বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দৌলতপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৪৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী হাইস্কুলপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ভূট্টা বিক্রির টাকা নিয়ে স্বামী বিল্লাল হোসেনের সাথে স্ত্রী শ্যামলী খাতুনের ঝগড়া বিবাদ হয়। বুধবার সকালে ঘরের ডাফের সাথে শ্যামলীর মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা দৌলতপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত গৃহবধূর ভাই মো. রতন আলী হত্যার অভিযোগ এনে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন।

লাশ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit