সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাশিয়ার বিরুদ্ধে সাফল্য অসম্ভব: ইউক্রেনের জেনারেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শীর্ষ সামরিক অধিনায়ক জেনারেল আলেক্সান্ডার সিরস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণের দ্রুত ফল অর্জন করা ‘কার্যত অসম্ভব’।

তিনি বলেন, রণাঙ্গনে অগ্রগতি যতটা দ্রুত হবে বলে আশা করেছিলাম তেমনটা ঘটেনি।

বিবিসিকে তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী বাখমুত শহরকে ঘিরে রেখেছে, যেটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মে মাসে রুশ সেনারা দখল করেছিলেন। ওদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা ওডেসা অঞ্চলে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিশটিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

বিবিসি সংবাদদাতা জনাথান বিল পূর্ব ইউক্রেন থেকে জানান, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ অভিযানের শুরুতে জেনারেল সিরস্কি রাজধানী কিয়েভ শহরের প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। গত গ্রীষ্মে খারকিভে ইউক্রেনের চমকদার এবং সফল পালটা আক্রমণের পেছনে তিনিই ছিলেন মূল পরিকল্পনাকারী। এখন তিনি পূর্ব ইউক্রেনের সামরিক অভিযানের প্রধান হিসাবে নতুন পাল্টা অভিযানের তত্ত্বাবধান করছেন।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit