মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দৌলতপুরে নৈশ প্রহরীর লাঠির আঘাতে স্কুল শিক্ষক আহত : গ্রেফতার-১

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩০৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নৈশ প্রহরীর লাঠির আঘাতে গুরুতন আহত হয়েছেন এক স্কুল শিক্ষক। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. শহিদুল হক (৫৮) কে একই স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমান (২২) লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখন হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাহামিদুর রহমানকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, ছাতারপাড়া হাইস্কুলের অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. আলিহিমকে আহ্বান জানান স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. শহিদুল হক। এতে তিনি ক্ষুব্ধ হন এবং অভিভাবক সমাবেশে শেষে শিক্ষক মো. শহিদুল হকের ওপর চড়াও হয়ে তাকে লঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. আলিহিমের ছেলে একই স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমান পেছন থেকে শিক্ষক মো. শহিদুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

শিক্ষকের ওপর হামলার বিষয়ে ছাতারপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম জানান, স্কুলের অভিভাবক সমাবেশ চলছিল। অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. আলিহিমকে আহ্বান জানান স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. শহিদুল হক। এতে তিনি চরমভাবে ক্ষুব্ধ হয়ে অভিভাবক সমাবেশ শেষে শিক্ষক মো. শহিদুল হককে অপমান অপদস্থ ও লাঞ্ছিত করার চেষ্টা করেন। এসময় আমরা ঘটনাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। হঠাৎ পেছন থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. আলিহিমের ছেলে স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমান লাঠি দিয়ে শিক্ষক মো. শহিদুল হকের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় আহত স্কুল শিক্ষক শহিদুল হক বাদী হয়ে মঙ্গলবার বিকেলে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন যার নং ২২। মামলার সূত্র ধরে দৌলতপুর পুলিশ ঘটনার সাথে জড়িত ছাতারপাড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাহামিদুর রহমানকে গ্রেফতার করেছে। সে ছাতারপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। স্কুল শিক্ষকের উপর হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতার অভিযান চলামান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit