সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জলপথের নিরাপত্তায় জাপান সাগরে চীন-রাশিয়ার যৌথ মহড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপান সাগরে রাশিয়ার নৌ ও বিমানবাহিনীর আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে চীনা নৌবাহিনীর একটি জাহাজের বহর। কৌশলগত জলপথের নিরাপত্তা রক্ষায় জাপান সাগরে নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ নামের এই মহড়া শুরু করেছে মস্কো। রবিবার জাপান সাগরে চীনা সামরিক বাহিনীর জাহাজের মহড়ায় অংশ নেওয়ার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রবিবার চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাঁচটি রণতরী ও চারটি হেলিকপ্টারবাহী জাহাজের সমন্বয়ে চীনের সামরিক বাহিনীর জাহাজের বহর পূর্বাঞ্চলীয় কিংডাও বন্দর ত্যাগ করেছে। জাহাজের এই বহর জাপান সাগরের ‘পূর্ব নির্ধারিত এলাকায়’ রুশ বাহিনীর সাথে মিলিত হবে।

এর আগে, শনিবার দেশটির এই মন্ত্রণালয় বলেছিল, জাপান সাগরে অনুষ্ঠিতব্য মহড়ায় রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে। রাশিয়ার সামরিক বাহিনীর দুই রণতরী গ্রোমকি ও সোভারশেন্নি জাপান সাগরের ওই মহড়ায় অংশ নিচ্ছে।চলতি মাসের শুরুর দিকে সাংহাইয়ে চীনা নৌবাহিনীর সাথে সাগরে পারস্পরিক যোগাযোগ, বিপর্যকর মুহূর্তে উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে পৃথক প্রশিক্ষণ পরিচালনা করে রাশিয়ার সামরিক বাহিনী।

সূত্র : সাউথ চায়না মোর্নিং পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit