বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

ইউক্রেনের ছোড়া ৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের অন্তত ৯টি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। আকাশ প্রতিরক্ষা বাহিনী ও কৃষ্ণসাগরীয় নৌবহর ক্রিমিয়ার সেভাস্তোপোলের বন্দরে ৯টি ইউক্রেনীয় ড্রোন ঠেকিয়ে দেয়। 

তিনি আরও বলেন, দুটি ড্রোন সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় গুলি করে নামানো হয়। বাকি পাঁচটি রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী আটকে দেয় এবং অন্য দুটি ড্রোন উপকূলীয় তীরের বাইরে ধ্বংস করা হয়।

সেভাস্তোপোলের বন্দর, বালাক্লাভা ও খেরসনে আক্রমণের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন এই রুশ কর্মকর্তা। ফলে ভোরের দিকে কিছু সময়ের জন্য বন্দরে যাত্রীসেবা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূবর্ক ক্রিমিয়া দখলে নেয় মস্কো। যে কোনো মূল্যে নিজেদের অধীনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর ক্রিমিয়ায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। যার কোনোটির দ্বায় স্বীকার করেনি কিয়েভ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit