বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ডেঙ্গু জ্বরে প্রাণ গেল আরও সাতজনের, আক্রান্ত ১৬২৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬২৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৫ জন। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ জন। ঢাকার বাইরের বাসিন্দা ৪৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৫ জন। এদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ৯৪৭ জন। ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৩৮ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৯ জন।

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ হাজার ৭৯৩ জন এবং ঢাকার বাইরের চার হাজার ৬১৪ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১০০ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit