মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

৩ উইকেট হারিয়ে চাপে আফগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। আর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের শিকার আফগান দল। 

মাঠে নেমেই আফগান দুই ওপেনারকে ফিরতে হয়েছে সাজঘরে। 

তাসকিন আহমেদের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন গুরবাজ, রান করেন ১৬। এদিকে মাত্র আট রান করে নাসুমের বলে হৃদয়ের হাতে ক্যাচ আউট হন জাজাই। এতে প্রথম ২৬ রানে দুই বাংলাদেশ শিকার করে নেয় টাইগাররা। 

দুই ওপেনারের পর টাইগারদের শিকার ইব্রাহিম জাদরান। শরীফুলের বলে ক্যাচ আউট জাদরান রান করেছেন আট। 

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 

টি-টোয়েন্টিতে দুই দলের নয়বারের ম্যাচে রশিদরা জিতেছে ৬বার এবং সাকিব বাহিনী জিতেছে মাত্র ৩টি ম্যাচ। সিলেটে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালো নয়। এখানে তারা দু’টি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হার মেনেছে। তবে সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ম্যাচে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। শেষ দুটি সিরিজে সাকিবরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এবং আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে। দুটি সিরিজে টাইগারদের বেশ আক্রমণাত্মক ঢংয়ে খেলতে দেখা গেছে।

ঘরের মাঠে এবার আফগানদের বিপক্ষে জয়ের রেকর্ড বাড়িয়ে নেওয়ার পালা টাইগারদের। সাকিবের নেতৃত্বে কি সেটা পারবে স্বাগতিকরা?

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit