মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বুলবুল মহালনবীশের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৪০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, প্রখ্যাত সঙ্গীতশিল্পী বুলবুল মহালনবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি প্রয়াত বুলবুল মহালনবীশের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, লেখক, সংগীতশিল্পী, নাট্যশিল্পী ও আবৃত্তিশিল্পী ছিলেন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit