মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

দলে নতুন গোলরক্ষক চান পিএসজি কোচ এনরিকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কোচ এনরিকে দলের সঙ্গে যোগ দেয়ার আগেই ক্লাবের বেশকিছু ফুটবলার ক্লাব ছেড়েছেন। অন্যদিকে বেশকিছু খেলোয়াড়ও ইতোমধ্যে সাইন করিয়েছে ফরাসি ক্লাবটি। যাদের মধ্যে রয়েছে অ্যাসেনসিও, লুকাস হার্নান্দেজ, ম্যানুয়েল উগার্তে, মিলান স্ক্রিনিয়ার। তবে এখন পর্যন্ত কোন গোলরক্ষককে কিনেনি ফরাসি জায়ান্টরা।

তবে দলে থাকা ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পছন্দ নয় এনরিকের। কারণ দোন্নারুম্মা এনরিকের খেলার স্টাইলের সঙ্গে যায় না। স্প্যানিশ কোচের দরকার প্লেয়িং গোলকিপার। যেখানে তার প্রথম পছন্দ চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

তবে শেষ পর্যন্ত যদি আরিজাবালাগাকে দলে টানতে না পারেন এনরিকে, তাহলে আরেক স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি হিয়াকে দলে নেয়ার চেষ্টা করবেন তিনি। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন ডি হিয়া। যদিও পিএসজির পছন্দের তালিকায় নেই এই স্প্যানিশ গোলরক্ষক।

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit