বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সাংবাদিক মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬১ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার আয়োজনে জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যা প্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে খুলনার শিরোমনির মেইন সড়কে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে।

এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে খুলনার শিরোমনির মেইন সড়কে মানববন্ধন করেছে বাংলাদশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার নেতৃবৃন্দ।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার আহ্বায়ক বদরুল আলম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস আর সাঈদ, বটিয়াঘাটা শাখার সভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আরিফুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক সরদার বাদশা, দিঘলিয়া শাখার সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদিক শামীমুল ইসলাম প্রমুখ।

বক্তরা অবিলম্বে বাংলাদশ প্রেসক্লাব কেশবপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit