মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

দৌলতপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় দৌলতপুর প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দৌলতপুর মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা এম মামুন রেজা, মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজুল আলম, দপ্তর সম্পাদক ও জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা সাইদুল আনাম, আল্লার দর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, প্রেসক্লাবের সদস্য, সাইদুর রহমান, যুগান্তরের দৌলতপুর প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন, প্রতিদিনের সংবাদের দৌলতপুর প্রতিনিধি শহিদুল ইসলাম সোহাগ, সদস্য এস এম জাহিদ হোসেন, নাজমুল ইসলাম, রনি আহমেদ প্রমুখ।

উল্লেক্ষ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। তার প্রতিষ্ঠা করা দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন আজ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, যা ব্যাপক পাঠক ও দর্শকপ্রিয়তা পেয়েছে। সত্য ও ন্যায়ের পথে থেকে সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন শিল্প খাতের এই সফল ‘আইকন’

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit