মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

জাহিদ আকবরের কথায় ‘প্রিয়তমা’র গান ‘গভীরে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘লিডার’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি তুুমুল সাড়া ফেলে। গানটির গীতিকার জাহিদ আকবর। এবার প্রকাশ হলো এই গীতিকবির লেখা নতুন গান ‘গভীরে’। রোমান্টিক এই গানটি ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’য় ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই সিনেমাটির পাশাপাশি এর গানগুলোও দর্শকদের মন ছুঁয়ে গেছে। ‘সুরমা সুরমা’ গানের মতোই ‘গভীরে’র সুর করেছন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছে রেহান রসুল ও প্রিয়াংকা গোপ। গত মঙ্গলবার দুপুরে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন এ গান প্রসঙ্গে জাহিদ আকবরের ভাষ্য, ‘সুরমা সুরমা’ গানের সাফল্যের পর শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র জন্য ‘গভীরে’ শিরোনামে গানটি লিখেছি। গানটা হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়ার মতো গান, উত্তেজনার কোনো গান নয়। শিরা-উপশিরায় ভালোবাসা ছড়িয়ে যাওয়ার মতো গান। 

উল্লেখ্য, ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন ও সহীদ নবীসহ অনেকে।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit