বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ডেঙ্গু রোগী আছে কিন্তু ডেঙ্গু ওয়ার্ড নেই শরীয়তপুর সদর হাসপাতালে

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৩৪ Time View

খোরশেদ আলম বাবুলশরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য নেই ডেঙ্গু ওয়ার্ড। রোগীদের বাড়িতে থেকে অথবা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। যে সকল ডেঙ্গু রোগীরা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে তাদের চিকিৎসা নিতে হচ্ছে সাধারণ রোগীদের সাথে। শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালে ১০০টি শয্যা রযেছে। ১১ জুলাই মঙ্গলবার হাসপাতালে ২৩৩ জন রোগী ভর্তি রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ১০ জন শয্যা পেয়েছে। ১৩৩ জন রোগিকে মেঝে ও করিডোরে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

গত ২৪ জুন সদর হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সদর হাসপাতালে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও প্রতিদিন বর্হিবিভাগ থেকে ৫০-৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। তারা কেউ কেউ বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ চিকিৎসার জন্য ঢাকায় চলে যাচ্ছেন। সদর হাসপাতালের নারী ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডের শয্যায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সেখানে তাদের জন্য আলাদা কোন ব্যবস্থা রাখা হয়নি। কোন রোগীকে মশারি টাঙ্গিয়েও রাখা হচ্ছে না।

শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের ভুচুরা গ্রামের মনিকা আক্তার (৩৬) এক সপ্তাহ যাবৎ অসুস্থ। ৭ জুলাই সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার ডেঙ্গু সনাক্ত হয়। মনিকা আক্তার বলেন, জ্বর না কমার কারণে খারাপ কিছু হয়েছে এমন সন্দেহ হয়। হাসপাতালে রক্ত পরীক্ষা করে জানতে পারি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। হাসপাতালে চিকিৎসা চলছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। হাসপাতালে রোগীর অনেক চাপ থাকায় চিকিৎসক ছুটি দিয়ে দিতে চান। সদর উপজেলার বুড়িরহাট এলাকার মৃত আজিজ সরদারের স্ত্রী মালেকা বেগম (৭৫)। ৩ জুলাই থেকে জ্বরে আক্রান্ত। স্বজনরা ৮ জুলাই সদর হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু সনাক্ত হয়। নারী ওয়ার্ডে থেকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মালেকা বেগম বলেন, জ্বরে শরীর অনেক দুর্বল হয়ে পরেছে। মাথা, হাত-পা ব্যাথা করছিল। জ্বর কমতেছিল না। হাসপাতালে এসে জানতে পারি ডেঙ্গু হয়েছে। আল্লাহই জানেন এখন কত দিনে সুস্থ হব। নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসক বলেন, বহি বিভাগে প্রতিদিন ৫০ হতে ৬০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছেন। তারা কেউই হাসপাতালে ভর্তি হচ্ছেন না। চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। অনেকে ঢাকায় যাচ্ছেন। প্রথম দিকে ডেঙ্গু সনাক্ত রোগীদের ঢাকা থেকে আসার তথ্য পেতাম। এখন যাদের সনাক্ত হচ্ছে তাদের ঢাকায় ভ্রমনের তথ্য পাওয়া যায় না।

শরীয়তপুর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন, দিন দিন শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগীদের জন্য এখনো আলাদা কোন ওয়ার্ড খোলা হয়নি। সাধারণ ওয়ার্ডে রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি এমন থাকলে দু-একদিনের মধ্যেই আলাদা একটি ওয়ার্ড খোলা হবে।। বহি বিভাগে ও আন্ত: বিভাগে ডেঙ্গু রোগীদের সঠিকভাবেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ডেঙ্গু পরীক্ষার কিটের স্বল্পতা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit