শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মাদক রাখার জন্য ঘর ভাড়া পুলিশের জালে প্রবাসীর স্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক রাখার জন্য ঘর ভাড়া দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আঁখি আক্তার নামে এক নারী। আঁখি আক্তার এক প্রবাসীর স্ত্রী। পুলিশের অভিযানে তার বাড়ির বাথরুম থেকে ১০০ বোতল ভারতীয় মাদক ইস্কফ উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্ত লাগোয়া আনোয়ারপুর গ্রামে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া আঁখি আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী মো. সুমনের স্ত্রী। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আবু ছালেক, এস.আই মো. মোবারক আলী ও এএসআই মো. শাহজাহান শেখের সমন্বয়ে গঠিত একটি টিম আনোয়ারপুর গ্রামের প্রবাসী সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বাথরুম থেকে ১০০ বোতল ইস্কফ সিরাপ পাওয়া যায়।

পরে আঁখি আক্তারকে আটক করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, আঁখি আক্তার মূলত মাদক ব্যবসায়ী নন। সীমান্ত লাগোয়া বাড়ি হওয়ার সুবাদে তার বাড়িতে মাদক রাখতো ব্যবসায়িরা। পরে সুযোগ মতো এসব মাদক অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit