বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে ১০জন আহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৩৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০জন আহত হয়েছেন। আজ রোববার (০৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭জন ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হয়েছে, হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)। আহতদের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড়িয়ে গুরুতর আহত করে। অন্তত ৪ জন শিশুকে কামড়ে কোমড় ও পায়ের মাংস ক্ষতবিক্ষত করে। গুরুতর আহতদের ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, কুকুরের কামড়ানোর ঘটনা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে পাগলা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit