বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আশুগঞ্জে কুকুর কামড়ালো নারী-শিশুসহ ১০ জনকে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৩৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছেন। কুকুরটি রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খাড়াসার ও নাওঘাট গ্রামে লোকজনকে তাড়া করে কামড়িয়ে আহত করে। আহতদের মধ্যে সাতজন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকি তিনজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।

হাসপাতালে চিকিৎসরতরা হলো, হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)। তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক কিছু নয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আহতদের স্বজনরা জানান, একটি পাগলা কুকুর প্রথমে খাড়াসার গ্রামে লোকজনকে কামড়ায়। কুকুরটি পরে তারুয়া ও নাওঘাট এলাকায় যাওয়ার সময় আরো কয়েকজন পথচারিকে কামড় দেয়। এর মধ্যে চার শিশুর কোমর ও পা ক্ষতবিক্ষত করে। 

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি স্থানীয় মাধ্যম থেকে জানতে পেরেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit