বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৬৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন (বাটুল) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা মো. ইসমাইল হোসেন। এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মো. রিন্টু হোসেন (বাটুল) (৩৯)। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit