বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৭০

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রোববার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫১৬ জন ঢাকার এবং বাকি ৩২০ জন ঢাকার বাইরের।

এ ছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৫০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৯৬৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৭২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৯০ জন। আর ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন। এদিকে এ পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ১৩১ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৬৫ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৭ জনের। এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit