বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সারাদেশে ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১২ হাজার : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। এরই মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ হাজার লোক এ রোগে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। রবিবার দুপুরে মানিকগঞ্জ গড়পাড়া নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেছেন।

তিনি বলেন, বৃষ্টি হওয়াতে বিভিন্ন স্থানে পানি জমাট বেঁধে মশার বংশ বিস্তার বৃদ্ধি পেয়েছে আর এতে করে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। সারাদেশে ৫৭টি জেলায় ডেঙ্গু রোগী রয়েছে তার মধ্যে ৬০ শতাংশ রোগী ঢাকায় আর বাকি রোগী অন্য জেলায়। আমরা ডেঙ্গু মোকাবিলা করে যাচ্ছি। সিটি কর্পোরেশন, পৌরসভাকে আহ্বান করছি তারা যেন বেশি বেশি করে স্প্রে করে। শহরের যে সব স্থানে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে এবং বসত বাড়ি ও ঘরের উঠানের পানি জমাট থাকলে তা অপসারণ করতে হবে। এই পানি অপসারণ না করলে ডেঙ্গু আরও ভয়াবহ অবস্থা হতে পারে। আমি মনে করি সবাই মিলে কাজ করলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারবো।

মন্ত্রী আরও বলেন, গত বছর এ সময়ে অবস্থায় ভালো ছিল তবে এ বছর এই সময়ে ডেঙ্গু রোগ বেড়ে গেছে, সামনের আরও দুই মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে, এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা দ্বিতীয়বার আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিট রয়েছে, প্রশিক্ষিত নার্স ও ডাক্তার আছে, এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেন সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit