সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

শিয়া মাজারে হামলা : ২ জনকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি শিয়া মাজারে হামলার দায়ে ইরান শনিবার দুজনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানিয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার করা অক্টোবরের ওই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিল।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ফার্স প্রদেশের রাজধানী সিরাজ শহরে মাজারের কাছে একটি রাস্তায় ভোরবেলা দুজনকে ফাঁসি দেওয়া হয়। এ ছাড়া বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট বলেছে, ‘শাহ চেরাগে সন্ত্রাসী হামলার দুই অপরাধীর মৃত্যুদণ্ড আজ সকালে প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। ’ মিজান তাদের মোহাম্মদ রমেজ রশিদী ও নাঈম হাসেম কাতালি বলে শনাক্ত করেছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা বিচারের সময় বলেছিলেন, তারা প্রতিবেশী দেশ আফগানিস্তানে আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সিরাজের শাহ চেরাগ মাজারে হামলা করতে সাহায্য করেছিলেন। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন হামলাকারী একটি ব্যাগে অ্যাসল্ট রাইফেল লুকিয়ে জনপ্রিয় ওই মাজারে প্রবেশ করছেন। পরে উপাসকরা পালানোর চেষ্টা করলে এবং করিডরে লুকালে তিনি গুলি চালান।

সূত্র : রয়টার্স, এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit