সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যুদ্ধের ৫০০ তম দিনে স্নেক আইল্যান্ড পরিদর্শন করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধের ৫০০ তম দিনে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ড পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এ দ্বীপের রক্ষকরাই যুদ্ধের শুরুতে রাশিয়ার বিখ্যাত যুদ্ধজাহাজ ক্ষেপনাস্ত্রের আঘাতে ডুবিয়ে দিয়েছিল।

শনিবার (৮ জুলাই) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ক্লিপে জেলেনস্কি বলেন, আজ আমরা স্নেক আইল্যান্ডে আছি, এটি ইউক্রেনের এমন একটি দ্বীপ যা কখনই দখল করা যাবে না, কারণ সাহসীদের দেশ হলো ইউক্রেন।

জেলেনস্কি সর্বশেষ যেখানে তাকে নৌকায় করে দ্বীপে এসে একটি স্মৃতিসৌধে ফুল রেখে যেতে দেখানো হয়েছিল সেখান থেকে ক্লিপে বলেন, যুদ্ধের ৫০০ তম দিনে আমাদের প্রতিটি সৈন্যকে আমি এখান থেকে ধন্যবাদ জানাতে চাই, এ বিজয়ের জায়গা থেকে। মস্কো ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করার পরপরই স্নেক আইল্যান্ড দখল করে।

ওই সময় একটি রেডিও এক্সচেঞ্জ ভাইরাল হয়েছিল যেখানে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার আক্রমণকারী যুদ্ধজাহাজের ক্রুদের আত্মসমর্পণ করতে বলেছিল। ইউক্রেনের সৈন্যদের বন্দি করা হলেও পরে রাশিয়ান বন্দিদের বিনিময় করা হয়। এ মৌখিক বিনিময়ের রেকর্ডিং মুহূর্তেই সারাবিশ্বে চলে যায়। যা ইউক্রেনের প্রতিরোধের থিম হিসেবে কাজ করে।  

রাশিয়ান জাহাজটি এপ্রিল মাসে কৃষ্ণ সাগরে ডুবে যায়। মস্কো বিস্ফোরণজনিত কারণে জাহাজটি ডুবে যায় বলে দাবি করে। অপরদিকে, ইউক্রেনের দাবি ছিল তাদের ক্ষেপনাস্ত্রের আঘাতে ওই রুশ জাহাজটি সাগরে ধ্বংস হয়েছে। গত বছরের জুনে ইউক্রেন বাহিনী দ্বীপটি পুনরায় দখল করে।

সূত্র: দ্য মস্কো টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit