বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

কুয়েতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৭ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েতের আরদিয়ার একটি তাঁবুতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম।

অনির্বাণ শিল্পীগোষ্ঠী কুয়েত এর সভাপতি এ কে এম শামসুদ্দোহা সময় সংবাদকে জানান, প্রবাসী বাংলাদেশীরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর পেলেই হুমড়ি খেয়ে পড়ে। এর ব্যতিক্রম ঘটেনি এখানেও। হাজারও প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। অনুষ্ঠান উপভোগ করেন আনন্দচিত্তে। আদর্শিক মানুষ গঠনে কাজ করছে অনির্বাণ শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে হামদ, নাত, ইসলামী সংগীতসহ বর্তমান সমাজের বিভিন্ন বিষয়ের ওপর একাধিক শিক্ষামূলক নাটিকা মঞ্চস্থ হয়। কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের বিনোদন বলতে বৈশাখী মেলা, বসন্ত উৎসব অথবা বিভিন্ন সংগঠন কর্তৃক কিছু অনুষ্ঠান যা তুলনায় অনেক কম। প্রবাসীরা মনে করছেন প্রতিনিয়ত এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলে প্রবাসেও বিকশিত হবে বাংলার সংস্কৃতি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit