সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বিছানার তোষকের নিচে মিললো টাপেন্ডাডল ট্যাবলেট, ব্যবসায়ী আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্ডাডল ট্যাবলেটসহ মিন্টু মিয়া (৩৮)নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুলাই) দুপুরে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মিন্টু মিয়া দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা এলাকার মকবুল হোসেনের ছেলে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, গতকাল শুক্রবার ( ০৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীর দুর্গাপুর ইউপিস্থ দক্ষিণ গোবধা গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে উপপরিদর্শক জয়েন উদ্দীনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে মিন্টু মিয়ার বাড়ির একটি ঘরে খাটের তোষকের নিচে থাকা একটি নীল রঙ্গের শপিং ব্যাগের ভিতরে রাখা ৮০ পিস টাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ওই আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক আরো বলেন, ট্যাপেন্ডাল ট্যাবলেট সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের আজ শনিবার দুপুরের পর আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit