বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেওয়া হবে সেপ্টেম্বরে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : গামী সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করবেন।

আজ শনিবার রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। একইসঙ্গে অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। 

উল্লেখ্য, যাত্রাবাড়ী পর্যন্ত চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। এর মধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে। পুরো প্রকল্পটির কাজ শেষ হলে বিমানবন্দর থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে যাত্রাবাড়ী।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit